ads

বুধবার , ১৭ মার্চ ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ১৭, ২০২১ ২:০০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরের নকলায় হামদর্দের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও রূহ আফজা শরবত পরিবেশন করা হয়েছে। ১৭ মার্চ বুধবার সকালে নকলা শহরস্থ শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দের বিক্রয় ও চিকিৎসাসেবা কেন্দ্রে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুস সাকিব ও নকলা শহরস্থ প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় হামদর্দ জামালপুর অঞ্চলের জোনাল ম্যানেজার আলমগীর হোসেন, মুভি বাংলা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, হামদর্দ নকলা শাখার ম্যানেজার রুহুল আমিন, সহকারি মেডিকেল অফিসার হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় প্রতিনিধি আব্দুর রউফ, অফিস সহায়ক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads