শেরপুরের ঝিনাইগাতীতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। ১৭ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অনান্য সহযোগী ও অন্য সংগঠনের নেতবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকল মসজিদ, মন্দির গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।









