ads

সোমবার , ১৫ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ প্রতিদিন’র একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১৫, ২০২১ ২:৪০ অপরাহ্ণ

বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগ পূর্তি উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, এসময়ের সাহসী ও নিরপেক্ষতায় সচেষ্ট পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটির যেমন রয়েছে ব্যতিক্রমী স্বাতন্ত্র্যবোধ, তেমনি রয়েছে পাঠকপ্রিয়তা। পাঠকদের নানামুখী চাহিদা পূরণ করেই পত্রিকাটি আজ জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। এজন্য তিনি পত্রিকাটির আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বিদ্যুৎ, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। বাংলাদেশে প্রতিদিনের শেরপুর প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, এসএম শহিদুল ইসলাম, লাভলী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণসহ পত্রিকার শুভানুধ্যায়ী, পাঠক ও বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তির কেক কাটেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads