ads

রবিবার , ১৪ মার্চ ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মঞ্চস্থ হলো ‘রাজারবাগ ৭১’ নাটক

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১৪, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার মাস, উত্তাল মার্চ উদযাপন উপলক্ষে শেরপুরে মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত ‘রাজারবাগ ৭১’ নাটক মঞ্চস্থ হয়েছে। ১৪ মার্চ রবিবার সন্ধ্যায় জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ওই নাটকের ৭৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

রাজারবাগ ৭১ নাটকটির পরিকল্পনায় ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রয়াত মান্নান হীরা। নাটকটির সফল মঞ্চায়নে তথা বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয়ে উপস্থিত অতিথিসহ অভিভূত ও আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনেকেই মনে মনে স্মৃতি রোমন্থন করতে থাকেন একাত্তরের যুদ্ধকালীন দুঃসময়ের।
দর্শক সারিতে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে দর্শক সারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পত্নী ও জেলা পুনাকের সভাপতি কাজী মোনালিসা মারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন,

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। নাটক মঞ্চায়ন শেষে অভিনেতা-অভিনেত্রীদের সাথে ফটোসেশনে মিলিত হন অতিথিরা। ওইসময় সংক্ষিপ্ত শুভেচ্ছা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুুুল্লাহ আল মামুন। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads