শেরপুরের পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ সোমবার দুপুরে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আমির আলী সরকার, জেলা পরিষদের সদস্য কফিল মিয়া, নিজাম উদ্দিন কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শিল্পপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন প্রমুখ। ওইসময় ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









