ads

শনিবার , ১৩ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে’

খবর টি পড়েছেন : ২৫৩
‘করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ মার্চ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিদিনই করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে৷ করোনাভাইরাসের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মার্চ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে জানানো হবে।

Shamol Bangla Ads

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপে বাড়ানোর পর আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুক্রবার শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানালেন।
করোনা মহামারির কারণে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসির পরীক্ষা বাতিল করা হয়। পরে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে এ সিনেমার আবেদন গভীর: স্পিকার পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads