শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক আশীষের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ মার্চ বুধবার শহরের গৌরীপুর এলাকায় মরহুমের কবর জিয়ারত এবং বাদ যোহর পারিবারিক উদ্যোগে নিজ বাসায় দোয়া, মিলাদ মাহফিল ও কোরানখানির আয়োজন করা হয়।

আব্দুর রাজ্জাক আশীষের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
উল্লেখ্য, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ ২০১৭ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।




