ads

শনিবার , ৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘৭ মার্চ সব থানায় একযোগে আনন্দ আয়োজন’

খবর টি পড়েছেন : ৩২৭
‘৭ মার্চ সব থানায় একযোগে আনন্দ আয়োজন’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের মাহেন্দ্রক্ষণ উদযাপন করবে পুলিশ। সেদিন বিকেল ৩টায় হাইওয়ে পুলিশের থানাসহ দেশের ৬৬০টি থানায় একসঙ্গে আনন্দ আয়োজন করা হবে। কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, প্রীতিভোজ ও মিষ্টি বিতরণ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রশাসনসহ নেতারা উপস্থিত থাকবেন। শুক্রবার রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

Shamol Bangla Ads

পুলিশপ্রধান বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ যে অমোঘ বার্তা নিয়ে এসেছিল, সেই বার্তায় আমরা মুক্ত ও স্বাধীন দেশের নাগরিক হয়েছি। আমাদের নিজস্ব পতাকা আছে, মানচিত্র আছে। ওই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। জাতি হিসেবে এটি আমাদের অনন্য অর্জন। এদিকে গত ২৬ ফেব্রুয়ারি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এটা আমাদের জন্য এক মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন।
তিনি বলেন, উন্নয়নশীল দেশের পথে যাত্রা এত সহজ ছিল না। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। ২০১৮ সালেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেসব শর্ত পূরণ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই স্বীকৃতি। প্রধানমন্ত্রীর দুঃসাহসিক নেতৃত্ব এবং ১৮ কোটি মানুষের ৩৬ কোটি পরিশ্রমী হাত সম্মিলিতভাবে এ অর্জনকে সম্ভব করেছে। এই অর্জনকে দেশবাসীর সঙ্গে সম্মিলিতভাবে উদযাপন করবে পুলিশ। বেনজীর আহমেদ বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নের ধারায় আমূল পরিবর্তন এসেছে। দারিদ্র্য অনেক কমেছে। দেশের এসব উন্নয়নকেই উদযাপন করবে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াচ্ছে বাংলাদেশ: ওয়াল… পরবর্তী সংবাদ কোভিড-১৯ মোকাবিলায় শীর্ষ তিন নেতার একজন শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads