ads

শনিবার , ৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোভিড-১৯ মোকাবিলায় শীর্ষ তিন নেতার একজন শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ১৩৭
কোভিড-১৯ মোকাবিলায় শীর্ষ তিন নেতার একজন শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোভিড-১৯ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানের মধ্যে শীর্ষ তিন নেতার একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে, কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।’

Shamol Bangla Ads

কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।’

‘এ তিন ব্যক্তিত্ব বিশ্বের আরও অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে’,- বলেন পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘৭ মার্চ সব থানায় একযোগে আনন্দ আয়োজন’ পরবর্তী সংবাদ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads