ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানার বিদায় অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯১
শেরপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানার বিদায় অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানার বদলিজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি মিলনায়তনে আয়োজিত ওই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও দায়রা আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল।

Shamol Bangla Ads

জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী অতিথি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা, সমিতির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিদায়ী সাধারণ সম্পাদক আলহাজ্ব এমকে মুরাদুজ্জামান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সহ-সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর। এর আগে বিদায়ী অতিথিকে সমিতির তরফ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, বিদায়ী বিচারক শেরপুরে প্রায় ৪ বছর কর্মকালীন সময়ে একজন সৎ, সাহসী ও বিচক্ষণ বিচারক হিসেবে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের কাছে খুবই প্রশংসা কুড়িয়েছেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে যুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধভিত্তিক… পরবর্তী সংবাদ শেরপুরে বিচার বিভাগের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads