ads

মঙ্গলবার , ২ মার্চ ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তাঁত শিল্পের উন্নয়নে তাঁতীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ২, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ

শেরপুর জেলায় তাঁত শিল্পের উন্নয়নে স্থানীয় তাঁতী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো ও কোচ সম্প্রদায় তাঁতীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। ২ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় জেলা প্রশাসক বিলুপ্ত প্রায় তাঁত শিল্পকে আবারও জাগিয়ে তুলতে নানা পরিকল্পনা গ্রহণসহ সদর উপজেলার পল্লীতে গড়ে উঠা জামদানী তাঁতীদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, জামদানী তাঁতী কামরুল হাসানসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জামদানি তাঁতী, আদিবাসী তাঁতী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads