ঐতিহ্যবাহী শেরপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার দুপুরে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ওই একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে শেরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আরিফ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিল্টন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।




