ads

সোমবার , ১ মার্চ ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন আবুল কালাম আজাদ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরে পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এ প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন নবারুণ স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সংগঠক আবুল কালাম আজাদ। ১ মার্চ সোমবার তিনি জেলা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত ওই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ওইসময় প্রতিষ্ঠানের হলরুমে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পুলিশ লাইন্স একাডেমির সভাপতি পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ অন্যান্যরা। ওইসময় পুলিশ সুপার বলেন, শিক্ষকতা একটি নোবেল পেশা, এই পেশাকে প্রতিষ্ঠা করুন। তিনি মানসম্মত শিক্ষা কার্যক্রম চালিয়ে বিদ্যালয়টিকে জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকসহ সবার প্রতি আহবান জানান।
পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, তিনি এ প্রতিষ্ঠানটিকে সাফল্যের শিখরে নিয়ে যেতে কাজ করবেন। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads