ads

সোমবার , ১ মার্চ ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বৃদ্ধ দুই গাঁজাসেবীকে তাবলীগে পাঠালেন ওসি!

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দুই বৃদ্ধ গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান। ২৮ ফেব্রুয়ারি দুপুরে আটকের পর তারা নিয়মিত গাঁজা সেবনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ওসির নিজ অর্থায়নে তাদের জন্য নতুন পাঞ্জাবী-পাজামা ও টুপি কিনে দিয়ে ঝিনাইগাতী থানা জামে মসজিদের পেশ ইমামের মাধ্যমে তাবলীগে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই ২ মাদকসেবী হচ্ছেন উপজেলার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান হবি (৬৫) ও পশ্চিম বাকাকুড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ওমর মিয়া (৬৫)।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘ওই দুই গাঁজাসেবী ইতোপূর্বে গাঁজা সেবনের দায়ে হাজত খেটেছেন। রবিবার আটকের পর তারা সুস্থ জীবনে ফেরার অনুরোধ করলে তাদের তাবলীগে পাঠানোর প্রস্তাব দিই। ওইসময় তারা দুজনেই খুশি মনে রাজি হয়ে যায়। পরবর্তীতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর হুজুরের মাধ্যমে সোমবার সকালে তাদের তাবলীগ জামাতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, যেকোন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই স্থানীয়ভাবে যাতে কোন মাদকসেবী মাদক গ্রহণ ও ব্যবসা করতে না পারে। এজন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে ও থাকবে। আর আমরা চাই, সকল মাদকসেবীই সুস্থ জীবনে ফিরে আসুক। তাই আমরা বিট পুলিশিং এর মাধ্যমে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির ব্যপারেও জোর দিচ্ছি। এরই ধারাবাহিকতায় দুজনকে তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেছি। এই উদ্যোগের মাধ্যমে তারা সুস্থ জীবনে ফিরে আসবে বলে আশা করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads