ads

রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভার সুস্থ রাখবেন যেভাবে

খবর টি পড়েছেন : ১৩৫
লিভার সুস্থ রাখবেন যেভাবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সুস্থ দেহের জন্য শরীরে প্রতিটি অঙ্গ সুস্থ থাকা চাই। শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের স্বাস্থ্য ঠিক রাখতে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা তখনই নিশ্চিত করা যায়, যখন পরিপাক তন্ত্র সচল ও পরিষ্কার থাকে। ঘরোয়া কয়েকটি উপায় অবলম্বন লিভার সুস্থ রাখা যায়।
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। সাধারণভাবে প্রতিদিন ৮-১০ গ্লাস (২.৫-৩.৫ লিটার) পানি পান করা উচিত। তবে স্বাস্থ্য, বয়স ও ওজন অনুযায়ী এটি ভিন্ন হতে পারে। আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই হল পানি। পানি শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। শরীরে পানির অভাব হলে লিভারে ও শরীরে টক্সিন জমতে থাকে যা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেরও ক্ষতি করে। তাই লিভারের সুস্থতায় পর্যাপ্ত পানি পান করা অনস্বীকার্য।
লেবু সাথে উষ্ণ পানি মধু ও আদা দিয়ে পান করলে শহরের মেদ কমিয়ে লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য খাবারের তুলনায় উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খেলে তা লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সাহায্য করে। এছাড়াও ভিটামিন-সি ‘গ্লুটেথিয়ন’ নামে যে এনজাইম উৎপন্ন করে, তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্যান্য পানীয়র তুলনায় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ লেবু পানি পানের অভ্যাস গড়ে তুলুন।

Shamol Bangla Ads

রসুনে রয়েছে সালফারের উপাদান, যা লিভারের এঞ্জাইমের কার্যকারীতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই প্রতিদিন অন্তত এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
গ্রিন-টির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেল টক্সিসিটি দূর করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিদিন এক থেকে দু’কাপ গ্রিন-টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিদিন শসা খাওয়ার ৭টি উপকারিতা পরবর্তী সংবাদ ঘি না মাখন-কোনটি উপকারী?

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads