ads

রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর যুব নেতা মনিরুজ্জামান সোহাগের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৬২
নালিতাবাড়ীর যুব নেতা মনিরুজ্জামান সোহাগের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, যুব নেতা মনিরুজ্জামান সোহাগ (৩৬) আর নেই (ইন্নালিল্লাহি………রাজিউন)। ২৭ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা রবিবার বিকেল তিনটায় তারাগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জানা যায়, মনিরুজ্জামান সোহাগ গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিণ বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহেও তার অবস্থা অপরিবর্তিত থাকায় শনিবার তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য, মনিরুজ্জামান সোহাগ উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে গণসংযোগ চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তার মৃত্যুতে নালিতাবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএফইউজের সাবেক… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কুড়াবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads