ads

শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাকচাপায় নারী পথচারী নিহত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ৪:১০ অপরাহ্ণ

শেরপুরে পান বোঝাই একটি ট্রাকের চাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহরের চাপাতলী এলাকার সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার নূর আলম সিদ্দিকের স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমেনা পারভিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে নিয়মিত ওই সড়কে হাঁটেন। প্রতিদিনের মতো আজও তিনি ভোরে বাড়ি থেকে বের হয় ওই সড়ক ধরে হাঁটাহাঁটি করছিলেন। হাঁটাহাঁটি শেষে তিনি বাড়ি ফেরার পথে চাপাতলী এলাকার সার্কিট হাউজের সামনে পৌঁছলে একটি পান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আমেনা পারভিনের মৃত্যু হয়। পুলিশ গাড়িটি জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরর প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads