শেরপুর জেলার কৃতি সন্তান, প্রথিতযশা সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর স্বামী বজলুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার। ২০০৮ সালের এই দিনে রাজধানী ঢাকার কার্ডিয়াক হাসপাতালে মারা যান তিনি।
জানা যায়, ১৯৪১ সালের ৩ আগস্ট তৎকালীন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের আব্দুর রহমান মৌলভীর ঘর আলো করে জন্মগ্রহণ করেন বজলুর রহমান। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করার পরে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের গণপদ্দী উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিক পরীায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে ও বরিশালের বজ্রমহন কলেজে পড়ালেখা করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

বজলুর রহমান সাংবাদিকতায় স্নাতক ডিগ্রী অর্জন করার পর ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে কচি কাচাদের শিশু সংগঠন খেলা ঘর নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেন। তার অনুপ্রেরণায় বাংলাদেশের ৩০টি জেলায় খেলা ঘর নামে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ৫২ সালের ভাষা আন্দোলনের পর ৫৮ সালের শিা আইনের বিরুদ্ধে সোচ্চার হন। অত:পর পর্যায়ক্রমে ৬২’র সংবিধান, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধ এসকল আন্দোলনে ও দিবস গুলোতে বিশেষ ভূমিকা রেখেছেন।
এছাড়া প্রথিতযশা সাংবাদিক বজলুর রহমান তাঁর লেখায় সংবাদ পত্রিকার মাধ্যমে দেশ বিরোধীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন সংবাদের এক সাহসী কলম সৈনিক। বজলুর রহমান মুক্তিযুদ্ধের পে লেখালেখি করে পরামর্শমূলক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। দৈনিক সংবাদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে ছিলেন। ৯৬ এর পরে নিজে সম্পাদক নির্বাচিত হন।
রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা বজলুর রহমান ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাত ৭টার সময় পুরান ঢাকার ওয়ারলেস গেইটে সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সরকারি বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী ঢাকার কার্ডিয়াক হাসপাতালে বিশেষ কেবিনে চিকিৎসা দেয়া অবস্থায় ২৬ ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়। নকলা উপজেলার হাই স্কুল মাঠে জানাযা নামাজ শেষে ঢাকায় আরও একটি জানাযা অনুষ্ঠিত হয়। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।




