ads

বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ॥ ৯৯৯-এ ফোন পেয়ে যুবককে গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এক প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি বুধবার রাতে শ্রীবরদী থানার পুলিশ তাকে চরশিমুলচূড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। বেলাল উপজেলার চরশিমুলচূড়া গ্রামের আকবর আলীর ছেলে। ধর্ষণের শিকার তরুণীর বাড়িও একই গ্রামে। তিনি একটি দরিদ্র পরিবারের সন্তান। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি-এই সময়ের মধ্যে বেলাল তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্য়াতন দমন আইনে বেলাল হোসেনকে আসামি করে বুধবার রাতে শ্রীবরদী থানায় মামলা করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীটি চরশিমুলচূড়া গ্রামের বাড়িতে থাকেন। তাঁর মা ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। ওই সুযোগে গত এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশী বেলাল বিভিন্ন সময়ে তরুণীটিকে ধর্ষণ করেন। গত বুধবার তরুণীটি অসুস্থ হয়ে পড়লে গ্রামের এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ জানান। পরে সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার তরুণীটিকে উদ্ধার করেন।

শ্রীবরদী থানার এসআই মো. শফিকুর রহমান বলেন, ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার বেলালকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে ডাক্তারী পরীক্ষার জন্য তরুণীটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads