ads

বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্কাউট লিডার বেসিক প্রশিক্ষণ শুরু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দিনব্যাপী ৫৭ তম কাব স্কাউট ও ২৭ তম স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা স্কাউটের সম্পাদক রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্কাউটের কমিশনার আব্দুল হান্নান, সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ। এই কোর্সে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করছেন। বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় ও ঝিনাইগাতী উপজেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ১ মার্চ।

ঝিনাইগাতী উপজেলা স্কাউটের সম্পাদক হারুন অর রশীদ জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উপজেলার সকল বিদ্যালয়ে দুটি করে কাব ও স্কাউট দল গঠন নিশ্চিতসহ স্কাউট কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads