ads

সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেএন্ডএস ভবন সম্মুখে ককটেল হামলাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে জেএন্ডএস ভবন সম্মুখে ককটেল হামলাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার) এর জেএন্ডএস বাস ভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে আলহাজ্ব আব্দুল হালিম তারা মন্ডল, শহর আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছামিউল হক, শহর আওয়ামী লীগের উপদেষ্টা সোলায়মান, আওয়ামী লীগ নেতা মুক্কাস আলী মন্ডল, কামরুজ্জামান কামাল, রফিকুল আলম, গোলাম মোস্তফা, সেলিম মিয়া, বিল্লাল সরকার, মোহাম্মদ আলীসহ ঢাকলহাটী, দিঘারপাড়, শীতলপুর ও শেখহাটি মহল্লার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরেও গঠন হচ্ছে কালচারাল ক্লাসিস্টস’র জেলা ভিত্তিক ক্যাসেল পরবর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন ২৭ ফেব্রুয়ারি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads