ads

সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরেও গঠন হচ্ছে কালচারাল ক্লাসিস্টস’র জেলা ভিত্তিক ক্যাসেল

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরেও গঠন হচ্ছে কালচারাল ক্লাসিস্টস’র জেলা ভিত্তিক ক্যাসেল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কালচারাল ক্লাসিস্টস। এই নামটির সাথে পরিচিত নয় এমন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী মানুষ পাওয়া মুশকিল। ফেসবুকের পাতায় চোখ রাখলেই এখন দেখা যায় দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগী তাদের প্রতিভা শেয়ার করছে এই কালচারাল ক্লাসিস্টস গ্রুপে। কালচারাল ক্লাসিস্টস মূলত একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক প্রতিভাবান মানুষদের প্রতিভা তুলে ধরা হয়। কালচারাল ক্লাসিস্টস ইতিমধ্যে প্রায় ৪ লক্ষ দেশীয় ও আন্তর্জাতিক সদস্যদের পরিবারে পরিণত হয়েছে। এই নোন প্রফিট অর্গানাইজেশনটির ব্যাপ্তি বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশে ছড়িয়ে রয়েছে। তবে, এই অর্গানাইজেশনের কার্যক্রম কেবল অনলাইনেই সীমাবদ্ধ রাখছে না কর্তৃপক্ষ। কালচারাল ক্লাসিস্টস এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জেলা ভিত্তিক ইন্টারন্যাশনাল লেভেলের অফলাইন ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে। এরই ধারাবাহিকতায় কালচারাল ক্লাসিস্টস দেশের ৬৪টি জেলা নিয়ে প্রজেক্ট লঞ্চ করেছে যেখানে প্রতিটি জেলায় একটি করে ক্যাসেল গঠন করা হচ্ছে। প্রতিটি জেলার অফলাইন ফেস্ট ম্যানেজমেন্ট টিম গঠন করা হচ্ছে। আর এই টিমগুলোর অংশই হবে সেই জেলার প্রতিভাবান স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা একতার সাথে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজ জেলাকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে সেই সাথে পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন পুরষ্কার জেতার সুযোগও পাবে। সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি ক্যাসেল অর্থাৎ প্রতিটি জেলার টিম প্রতিযোগিতা করবে “বেস্ট ক্যাসেল এওয়ার্ড” এর জন্যে। নিজ জেলা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোপরি নিজের যোগ্যতাকে বিশাল পরিসরে তুলে ধরার এটি একটি সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে শেরপুর জেলায় ক্যাসেল গঠন করা হয়েছে যার নাম The Decades। শেরপুরের পূর্বনাম দশকাহনীয়া থেকে অনুপ্রেরিত হয়েই এই নামকরণ। The Decades এর অংশ হতে এপ্লাই করার জন্য শেষ সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২১। বিস্তারিত আরো তথ্য জানতে ডেপুটি ক্যাসালান তাশফিয়া তারান্নুম তিফা?‘র সাথে যোগাযোগ করতে পারেন। E-mail : tashfiatarannumtifa71@gmail.com

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃদ্ধা আছিয়াকে ঘর উপহার দিলো শেরপুর জেলা পুলিশ পরবর্তী সংবাদ শেরপুরে জেএন্ডএস ভবন সম্মুখে ককটেল হামলাকারীদের শাস্তির দাবিতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads