ads

সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৭ মে, পাঠদান শুরু ২৪ মে : শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, শিক্ষা কার্যক্রম শুরুর আগে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। এ ছাড়া দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২২০টি হলের প্রায় ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে ১৭ মের আগে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপে বাড়ানোর পর আগামী ২৮ ফেব্রুয়ারি এই ছুটি শেষ হওয়ার কথা। এরই মধ্যে সোমবার দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী।
করোনা পরিস্থিতিতে সম্প্রতি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরই মধ্যে তালা ভেঙে হলে ঢুকে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জোর করে ঢুকেছেন শিক্ষার্থীরা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

Need Ads
error: কপি হবে না!