ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ শনিবার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২১ ৩:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াই মূল্যায়নভিত্তিক ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে সরকার। আগামীকাল শনিবার সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন। ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের আইনের গেজেট প্রকাশিত হয়। ফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানো হয় এবং তার সম্মতির জন্য অপেক্ষা করা হয়।

Shamol Bangla Ads

পরীক্ষা ছাড়া ২০২০-এর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করার পর গত সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়।
‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ সংশোধন করে এ গেজেট প্রকাশ করা হয়।
আইনগুলো সংশোধন হওয়ায় এখন বিশেষ পরিস্থিতে অতিমারি, মহামারি, দৈব দুর্বিপাকের কারণে বা সরকার কর্তৃক সময় নির্ধারিত কোনো পরীক্ষা অনিবার্য পরিস্থিতিতে গ্রহণ করা সম্ভব না হলে কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে মূল্যায়ন এবং সনদ প্রদান করা যাবে।
গত বছর ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!