ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

খবর টি পড়েছেন : ৩৫২
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফরিদপুর : ফরিদপুরের বগাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। ওইসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ২০ জানুয়ারি বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Shamol Bangla Ads

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে মাওয়া থেকে ভাঙ্গা উপজেলায় যাচ্ছিল। বেলা ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার আইল্যান্ডে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ আসাদ দিবস আজ পরবর্তী সংবাদ চাকরিচ্যুত প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানে কাজ চলছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads