ads

রবিবার , ৩ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ দফায় ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ২৪৮
চতুর্থ দফায় ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। ৩ জানুয়ারি রবিবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ওই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ইসি সচিব বলেন, কমিশনের অনুমোদনের পর সোমবার এই তফসিল দেয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে হবে ভোট হবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল হল।

Shamol Bangla Ads

এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল নির্বাচনে অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের ৬ জনসহ… পরবর্তী সংবাদ কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads