ads

শনিবার , ২ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা বেতনে পড়ালেখা ও বই শেখ হাসিনার অবদান : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২০৮
বিনা বেতনে পড়ালেখা ও বই শেখ হাসিনার অবদান : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আজ শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া করতে পারছে এবং বছরের শুরুতেই নতুন বই হাতে পাচ্ছে; এটা শেখ হাসিনারই অবদান। ২ জানুয়ারি শনিবার দুপুরে শহরের বিদ্যানিকেতন হাইস্কুলের সব শ্রেণির শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণকালে ভিডিও কনফারেন্সে মতিয়া চৌধুরী ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই করোনাকালে এ দেশ থেমে থাকেনি। করোনাকালীন আমরা যে ধাক্কাটা পেয়েছি সেই ধাক্কাটি কাটিয়ে আমরা যে থেমে থাকিনি সেটিই আমাদের জন্য বড় পাওয়া। প্রতিনিয়তই দেশে উন্নয়নমূলক কাজ হচ্ছে। তিনি বলেন, করোনাকালীন আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকেনি। অনলাইনে শিক্ষা কার্যক্রম এখনও চলমান।

Shamol Bangla Ads

স্কুলের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, স্কুলের ট্রাস্টি সদস্য ও শিক্ষানুরাগী কাশেম জামাল।
ওইসময় করোনার প্রাদুর্ভাব থেকে উত্তরণ, শিক্ষার্থীদের মঙ্গল কামনা ও স্কুলের ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারীনেত্রী আয়শা খানম আর নেই পরবর্তী সংবাদ ময়মনসিংহের তারাকান্দায় বাস-অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের ৬ জনসহ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads