ads

শনিবার , ২ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডেতে সেরা পাঁচে বাংলাদেশের ২ ব্যাটসম্যান

খবর টি পড়েছেন : ২৪৩
ওয়ানডেতে সেরা পাঁচে বাংলাদেশের ২ ব্যাটসম্যান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : শুক্রবার ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর তাতে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২ তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস।

Shamol Bangla Ads

করোনায় বিপর্যস্ত ২০২০ সালে গেল মার্চের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। ওই
মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে টাইগাররা। ওই সিরিজে ৩ ম্যাচ খেলেই ২০২০ সালের শীর্ষ ৫ সেঞ্চুরিয়ানের তালিকায় নাম লেখালেন বাংলাদেশের ২ ওপেনার।

জানা গেছে, সেরা ৫ এর প্রথম সেঞ্চুরিয়ান হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ২০২০ সালে ৩টি সেঞ্চুরি করেছেন তিনি। তালিকার দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে তামিম ইকবাল ও লিটন দাস। ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ওমানের আকিব ইলিয়াস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২টি সেঞ্চুরি করেছেন তিনি। পঞ্চম স্থানটি নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। বিগত বছরে তার ঝুলিতেও জমা পড়েছে ২টি সেঞ্চুরি।

Shamol Bangla Ads

গেল বছর বাংলাদেশের ২ ব্যাটসম্যান তামিম ইকবাল আর লিটন দাসও ২টি করে সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে প্রথম ম্যাচে ১০৫ বলে ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে ১৫৮ রান করেন তামিম। যেটি ছিল ওই ম্যাচ পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পরের ম্যাচেই তামিমের রেকর্ডটি ভেঙে দেন লিটন দাস। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪৩ বলে ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন লিটন দাস। যা এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করেন তামিমও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠিত ॥… পরবর্তী সংবাদ নতুন বছর মাতাবে যেসব সিনেমা

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads