স্টাফ রিপোর্টার ॥ ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ হতে পাশকৃত বিএসসি-ডেন্টাল ডিগ্রীধারী গ্রাজুয়েটগণের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় সংগঠন ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ (ডিএসবি)’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হয়েছে। গত ৪ ডিসেম্বর রাজধানী ঢাকার মহাখালীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় মোঃ সারোয়ার হোসেন ভূ্ঞাঁকে সভাপতি এবং উত্তম কুমারকে মহাসচিব করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যের উপস্থিতিতে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হলেও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধকল্পে পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ (ট্রাষ্টি বোর্ড) তাদের ১০ টি রিজিয়নের সভাপতি ও মহাসচিব এবং সদ্য সাবেক কমিটির সকল সদস্যদের সমন্বয়ে অতি গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে ওই কার্যনির্বাহী কমিটি গঠন করে। গঠিত আংশিক কমিটিতে রাশেদুল হাসানকে সিনিয়র সহ-সভাপতি, রাকিবুল হাসানকে সিনিয়র যুগ্ম মহাসচিব, রতন চন্দ্র দাশকে যুগ্ম মহাসচিব, আশরাফুল কবীরকে অর্থসচিব, আরাফাত মোহাম্মদ এনজেলকে সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর রবিবার মতিঝিলের পিটিএ-বাংলাদেশ হলরুমে আয়োজিত ‘কেন্দ্রীয় কমিটির দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত সভা’য় ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে ৭ জন সহ-সভাপতি হিসেবে যথাক্রমে মৃদুল কান্তি দাস, শেখ হাসনাত রনি, মোরশেদ আলম, মোঃ ফরিদ হোসেন, মোঃ মাছুদুর রহমান মাছুদ এবং আসাদুজ্জামান সবুজকে এবং ৬ জন যুগ্ম মহাসচিব যথাক্রমে রতন চন্দ্র দাশ, নেহাল মুন্সী, ফারুক হোসেন, মোঃ খাইরুজ্জামান, জিনাত আরা জেনি এবং অপু চন্দ্র মোদককে নির্বাচিত করা হয়। এছাড়াও দপ্তর ও প্রকাশনা সচিব সুমন শেখ, তথ্য ও প্রযুক্তি সচিব সায়েম আল হেলাল, শিক্ষা ও গবেষণা সচিব পীযুষ কান্তি হারি, মহিলা বিষয়ক সচিব রাবিনা, স্বাস্থ্য ও পরিবেশ সচিব মোহাম্মদ ফয়সাল, ক্রীড়া ও সংস্কৃতি সচিব দেবু মহাজন, আইন বিষয়ক সচিব গোলাম জিলানী, মিডিয়া ও জনসংযোগ সচিব মঈন উদ্দিন জীবন, প্রচার বিষয়ক সচিব মুন্সী আল-আরাফাত শাওন, আন্তর্জাতিক বিষয়ক সচিব সাইফুল ইকবাল নির্বাচিত হয়। কার্যকরী সদস্য হিসেবে যথাক্রমে মোঃ আইনুল হক মুহাম্মদ হাফিজুর রহমান এবং সাইফুল ইসলাম সোহাগকে নির্বাচিত করা হয়। নবগঠিত এ ৩১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি বর্তমানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।








