ads

বুধবার , ৩০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিষ্টি আলু

খবর টি পড়েছেন : ২২৮
শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিষ্টি আলু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শীতের সময় কাশি-সর্দি-জ্বরসহ নানা ধরনের অসুখ-বিসুখ লেগেই থাকে। তাই এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা খুবই জরুরি। এছাড়াও, এই মৌসুমে শরীরে উষ্ণতা প্রয়োজন হওয়ায় সবাই গরম পোশাক পরেন এবং গরম পানীয়ও গ্রহণ করেন। অনেকেই হয়তো জানেন না, মিষ্টি আলু বা রাঙা আলু শীতকালে শরীরকে কেবল উষ্ণতাই দেয় না, নানা রোগের হাত থেকে বাঁচায়। এই সময়ে মিষ্টি আলু খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

Shamol Bangla Ads

১. মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। তাই এই আলু সাধারণ আলুর চেয়ে অনেক বেশি পুষ্টিকর। মিষ্টি আলুর গ্লাইসেমিক ইনডেক্সও খুব কম, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
২. মিষ্টি আলু খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। চোখ ভালো রাখতে এ সময় খাদ্য তালিকায় মিষ্টি আলু অন্তর্ভুক্ত করতে পারেন। মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।
৩. মিষ্টি আলুতে থাকা ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ভিটামিন-এ, বি এবং সি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা পটাশিয়াম, ফাইবার হৃৎপিণ্ড সুস্থ রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম, ফাইবার হৃদরোগ সম্পর্কিত যেকোনো সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে।
৪. শীতকালে অ্যাজমা রোগীদের বেশি সমস্যা হয়। মিষ্টি আলু খেলে অ্যাজমায় আক্রান্তরা স্বস্তি পেতে পারেন। শীতের সময় কাশি-সর্দি, ভাইরাল ফিভার হয়। মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে। এছাড়া মিষ্টি আলু শরীরে আয়রন শোষণে এবং রক্তের ঘাটতি পূরণ করতে সহায়তা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হজম শক্তি বাড়াতে সাহায্য করে টমেটো পরবর্তী সংবাদ কিসমিস বাড়ায় মস্তিষ্কের কার্যকারিতা

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads