ads

রবিবার , ২৭ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৫
‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তির নতুন প্রথম ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ২৭ ডিসেম্বর রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের বহরে ইতোমধ্যে যুক্ত হওয়া প্রতিটি প্লেনের নামকরণ করেন। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Shamol Bangla Ads

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে যে তিনটি ড্যাশ ৮-৪০০ প্লেন কেনা হয়েছে, তার মধ্যে ধ্রুবতারাই প্রথম বহরে যুক্ত হলো।

বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।

Shamol Bangla Ads

কানাডার প্রখ্যাত প্লেন নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ প্লেনটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। নতুন প্লেনটি যুক্ত হওয়ায় বিমান বহরে মোট প্লেন সংখ্যা বেড়ে ১৯টি হয়েছে। এগুলোর মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ প্লেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষে নিহত ২,… পরবর্তী সংবাদ ২৫ পৌরসভায় প্রচারণা শেষ, ভোট কাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads