ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

খবর টি পড়েছেন : ১৮২
কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে দুই গ্রামের মানুষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। শনিবার সকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও এক ব্যক্তিকে মারধরের জেরে সকাল ৯টায় এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষে এসব নিয়ে সালিশ বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের অন্তত হাজার দুই হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেতা কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads