ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও জনের ১৭ মৃত্যু, ৩৮ দিনে সর্বনিম্ন

খবর টি পড়েছেন : ১৫৬
দেশে করোনায় আরও জনের ১৭ মৃত্যু, ৩৮ দিনে সর্বনিম্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২৯ জনে। এর আগে, গত ১৪ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৮ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৫০১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ২১ শতাংশ। নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো :… পরবর্তী সংবাদ গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads