ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

খবর টি পড়েছেন : ৩০৬
গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন। ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। খবর ইউএনবির

Shamol Bangla Ads

চার দশকের মধ্যে এই প্রথমবারের মতো ভারতের রাজধানী দিল্লির বাইরে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলন আয়োজন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিলেটের তামাবিল (সিলেট)-ডাউকি (মেঘালয়) আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফের হেলিকপ্টারে করে গুয়াহাটিতে পৌঁছায় এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা সেখানে বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, চোরাচালান রোধ, উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার এবং সীমান্ত-সম্পর্কিত অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আগামী ২৫ ডিসেম্বর যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও জনের ১৭ মৃত্যু, ৩৮ দিনে… পরবর্তী সংবাদ বাৎসরিক ডিসি সম্মেলন স্থগিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads