ads

বুধবার , ২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা : ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

খবর টি পড়েছেন : ২২২
পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা : ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে চলমান পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব ভোটের তফসিল ঘোষণা করা হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। এই ৬১ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেকট্টনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৩২টিতে ভোট হবে ব্যালট পেপারে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এর আগে প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রথম ধাপের ২৫টিতে ভোট নেওয়া হবে ২৮ ডিসেম্বর। এসব পৌরসভায় মেয়র পদে লড়তে মোট ১১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
বুধবার ঘোষিত তফসিলে ৬১ পৌরসভার মধ্যে রয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জের কাজীপুর (ইভিএম), নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া (ইভিএম), কুষ্টিয়ার কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী (ইভিএম), মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জের তারাব (ইভিএম), শরীয়তপুরের শরীয়তপুর (ইভিএম), কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ, দিনাজপুরের দিনাজপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, মাগুরার মাগুরা সদর (ইভিএম), ঢাকার সাভার (ইভিএম), দিনাজপুরের বিরামপুর ও বীরগঞ্জ (ইভিএম), নওগাঁর নজিপুর(ইভিএম), পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর (ইভিএম), সাঁথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর কাকনহাট (ইভিএম), আড়ানী (ইভিএম) ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের সুনামগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম), নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গুরুদাসপুর ও গোপালপুর।
আরও রয়েছে বগুড়ার সারিয়াকান্দি (ইভিএম) ও শেরপুর, সিরাজগঞ্জের উলল্গাপাড়া ও বেলকুচি, সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর (ইভিএম), পিরোজপুরের পিরোজপুর (ইভিএম), মেহেরপুরের গাংনী (ইভিএম), ঝিনাইদহের শৈলকূপা (ইভিএম), খাগড়াছড়ি (ইভিএম), বান্দরবানের লামা, নীলফামারীর সৈয়দপুর (ইভিএম), সিরাজগঞ্জের সিরাজগঞ্জ ও রায়গঞ্জ, টাঙ্গাইলের ধনবাড়ি (ইভিএম), কুমিলল্গার চান্দিনা (ইভিএম), ফেনীর দাগনভূঞা (ইভিএম), কিশোরগঞ্জের কিশোরগঞ্জ ও কুলিয়ারচর (ইভিএম), নরসিংদীর মনোহরদী (ইভিএম), ময়মনসিংহের মুক্তাগাছা, বগুড়ার সান্তাহার (ইভিএম), নোয়াখালীর বসুরহাট (ইভিএম) ও বাগেরহাটের মোংলাপোর্ট (ইভিএম)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃতজ্ঞতা বোধ নেই বিএনপির: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ করোনায় আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৩১৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads