ads

শনিবার , ১৪ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খবর টি পড়েছেন : ২৬৯
যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের প্রায় দুই মাস পর বুধবার রাতে ১৪৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ স্বাক্ষরিত এ কমিটিতে ২৬ জন প্রেসিডিয়াম, ৫ জন যুগ্ম-সম্পাদক, ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। গত ১৪ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওমর ফারুক চৌধুরীকে সভাপতি ও হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন- ড. মীজানুর রহমান, শেখ ফজলুর রহমান মারুফ, শেখ শামসুল আবেদিন, চয়ন ইসলাম, ড. আহমদ আল কবির, সাইদুর রহমান শহিদ, আলতাফ হোসেন বাচ্চু, জাহাঙ্গীর কবির রানা, সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার হিরণ, আতাউর রহমান, বেলাল হোসাইন, এনায়েত কবির চঞ্চল, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, আনোয়ারুল ইসলাম, বিএম আমজাদ হোসেন, শাহজাহান ভ্ইুয়া, নিখিল গুহ, মোতাহার হোসেন সাজু ও মোখলেছুর রহমান হিরু।
যুগ্ম সম্পাদকরা হলেন, মহিউদ্দিন মহি, মঞ্জুর আলম শাহিন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, সুব্রত পাল ও নাসরিন জাহান চৌধুরী শেফালী। সাংগঠনিক সম্পাদকরা হলেন- সালাহ উদ্দিন মাহমুদ জাহিদ, আমির হোসেন গাজী, বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহমেদ নাসিম পাভেল, ফারুক হাসান তুহিন, এমরান হোসেন খান। সাংগঠনিক সম্পাদকের দুটি পদ খালি রাখা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাস পোড়ানো বিএনপির ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads