ads

বুধবার , ১১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন

খবর টি পড়েছেন : ১৭০
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। দেশটির রয়েল প্যালেস এক টুইট বার্তায় এ খবর জানায়। ১১ নভেম্বর বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে শেখ খলিফা মারা যান। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওই খবর নিশ্চিত করে।

Shamol Bangla Ads

পৃথিবীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেছিলেন শেখ খলিফা। দীর্ঘ ৫০ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
তাঁর মৃতদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক আত্মীয়রা অংশগ্রহণ করবেন বলে জানা যায়। শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রাম্পের পরাজয় স্বীকার না করা বিব্রতকর: বাইডেন পরবর্তী সংবাদ বিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads