ads

রবিবার , ৮ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোবিজে করোনায় আক্রান্ত বাড়ছে, এবার পজিটিভ স্পর্শিয়া

খবর টি পড়েছেন : ২৮২
শোবিজে করোনায় আক্রান্ত বাড়ছে, এবার পজিটিভ স্পর্শিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছে সদ্য শাকিবের নায়িকা হিসেবে শুটিং শেষ করা অর্চিতা স্পর্শিয়া। তাঁর নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন ওই তথ্য নিশ্চিত করেন। মাত্র কদিনের ব্যবধানে দেশীয় শোবিজের বেশ কজন তারকার আক্রান্তের খবর এলো। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় অভিনেতা ও গায়ক তাহসান খান, পরিচালক মোস্তফা কামাল রাজ ও অভিনেত্রী তানজিন তিশা।

Shamol Bangla Ads

মামুন বলেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তাঁর শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।’ স্পর্শিয়া বলেন, ‘আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠাণ্ডার বাতিক আছে। এ জন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।’
স্পর্শিয়া বর্তমানে মনোযোগী হয়েছেন সিনেমায়। গত বছর তাঁর অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে। চলতি বছর তিনি আসছেন ‘নবাব এলএলবি’ সিনেমা নিয়ে। এখানে তাঁর বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। সেই সঙ্গে অনন্য মামুন পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রুমীর কথায় গাইলেন কিশোর পলাশ পরবর্তী সংবাদ আমিরের পরিচালনায় শাহরুখ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads