ads

শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জো বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট ঘোষণা করল ডিসিশন ডেস্ক

খবর টি পড়েছেন : ২১৩
জো বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট ঘোষণা করল ডিসিশন ডেস্ক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও কয়েকটি রাজ্যে ভোটগণনা চলছে। এখন পর্যন্ত জো বাইডেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে ট্রাম্প থেকে ৫০টি ভোটে এগিয়ে আছেন। জয় নিশ্চিত করতে দরকার হবে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট। এরইমধ্যে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’ বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে।

Shamol Bangla Ads

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জো বাইডেনকে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ‘ডিসিশন ডেস্ক’ ঘোষণা করেছে। তারা ওই প্রবীণ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রের ৪৬তম অর্থাৎ পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে।
ডিসিশন ডেস্ক মনে করে, জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতে জিতেছেন। যেখানে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অথচ বাইডেন ২৭০ এর মাত্র ৬ ভোট দূরে ২৬৪ ভোট নিয়ে অবস্থান করছেন। ওদিকে ২১৪ তে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া ছাড়া জয় পাচ্ছেন না। সবমিলে, বাইডেনেরই জয়! অবশ্য ডিসিশন ডেস্ক বাইডেন সবমিলে ২৭৩ ইলেক্টোরাল ভোট পাবেন বলে উল্লেখ করেছে।
টুইটে ডিসিশন ডেস্ক আরও জানায়, জো বাইডেন যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, এটা পরিলক্ষিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিষ্কার ব্যবধানে জিততে যাচ্ছি : বাইডেন পরবর্তী সংবাদ দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় নিশ্চিত করতে হবে…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads