ads

সোমবার , ২ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

খবর টি পড়েছেন : ২১৫
তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯৬২ জন। দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ওই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসাধীন। ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে।

Shamol Bangla Ads

ভূমিকম্পের পরপরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে বর্তমানে মোট তাবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৩৮টি করা হয়েছে।
এছাড়া ইজমির শহরেই তাবু স্থাপন করা হয়েছে ৩ হাজার ৫৪৫টি। এর মধ্যে ৫৭টি সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য। তাবুগুলোতে ২৪ হাজার ৩৮২টি কম্বল, ১৩ হাজার ২৮০টি বিছানা ও ৫ হাজার ৫০০টি স্লিপিং সেট ও ২ হাজার ৬৫৭টি রান্নাঘর ও চারটি গোসলখানা স্থাপন করা হয়েছে।
তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। এর মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পরবর্তী সংবাদ মার্কিন নির্বাচন: সমীক্ষাকে পাত্তা না দিয়ে ট্রাম্পের হুঙ্কার

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads