ads

শুক্রবার , ৩০ অক্টোবর ২০২০ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২০ ১২:০২ পূর্বাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার মাত্র ৬৩ বছর বয়সে একই দিনে তিনি পরলোকগমন করেন যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
১২ রবিউল আউয়াল সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। মুসলমান সম্প্রদায় দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে। দিনটি সরকারি ছুটির দিন। সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা দিনটিতে বিশেষ প্রার্থনায় যোগ দেন।

Shamol Bangla Ads

দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করবে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও রাজনৈতিক সংগঠন। দিনটির মাহাত্ম্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য স্যাটেলাইট টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় দেশের জনগণ ও বিশ্বের মুসলমানদের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!