ads

বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার কোটি অতিক্রম করলো কণার ‘ইচ্ছেগুলো’ (ভিডিও)

খবর টি পড়েছেন : ২৭৮
চার কোটি অতিক্রম করলো কণার ‘ইচ্ছেগুলো’ (ভিডিও)
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দিলশাদ নাহার কণার গাওয়া ‘দিল দিল’ এরমধ্যে ইউটিউবের ভিউ ছাড়িয়েছে সাত কোটি আর ‘ওহে শ্যাম’ পাঁচ কোটি। দুটোই সিনেমার গান। বিপরীতে এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও আধুনিক গান। ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানচিত্রটি এই মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।

Shamol Bangla Ads

চার কোটি ভিউ পার করা প্রসঙ্গে কণা বলেন, গানটি বেশ সফট আর রোমান্টিক। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা না হলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি ছিলো কণারও।

https://youtu.be/9piIwBat1i4

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেরা সুন্দরী হিসেবে দীপিকা পেলেন ৫৯.৯ স্কোর পরবর্তী সংবাদ আলোচনায় কিয়ারা আদভানি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads