ads

বুধবার , ২৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে চকলেট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

খবর টি পড়েছেন : ২৫৪
শ্রীবরদীতে চকলেট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রুমান (২৫) নামে এক বখাটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত সোমবার দুপুরে চকলেট দেয়ার কথা বলে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের চিথলিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। বখাটে রুমান স্থানীয় দিলু মিস্ত্রির ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গত সোমবার দুপুরে রুমান ওই শিশুকে চকলেট দেয়ার কথা বলে তার বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওইসময় ওই শিশু চিৎকার দিলে তার বাড়ির লোকজন ঘটনাস্থলে যায়। পরে তাকে ছেড়ে দেয়। পরে ঘটনা জানাজানি হলে ভিকটিমের পরিবার ৯৯৯ নাম্বারে ফোন করে জানালে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। বুধবার ভিকটিমের নানী আমেনা বেগম বাদী হয়ে ওই বখাটে রুমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে ভিকটিমকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই খোরশেদ আলম জানান, আসামী গাঁ ঢাকা দেয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১তম… পরবর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের ৫০তম জন্মদিন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads