ads

বুধবার , ২৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের ৫০তম জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ২৫৮
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের ৫০তম জন্মদিন পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চারুবার্তা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, নতুন যুগের সম্পাদক, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের ৫০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাপ্তাহিক দশকাহনীয়ার প্রকাশক মুহাম্মদ আবু বকর, শেরপুরটাইমস’র প্রকাশক আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, ফজলুল কবীর সুরুজ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুর রহমান, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, সাংবাদিক মুগনিউর রহমান মনি, মহিউদ্দিন সোহেল, মারুফুর রহমান, সোহেল রানা, ইমরান হাসান রাব্বী, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, সাবেক ছাত্রনেতা রুকনুজ্জামান খোকন, বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল ও আব্দুর রফিক মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এটিএম জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের নিয়ে ৫০তম জন্মদিনের কেক কাটেন মেরাজ উদ্দিন। এর আগে বিভিন্ন সংগঠন ও সাংবাদিকদের পক্ষ থেকে মেরাজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে চকলেট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা পরবর্তী সংবাদ ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবীর ব্যঙ্গচিত্র কার্টুনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads