ads

মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শক নন্দিনী মাহিয়া মাহির জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ২৫০
দর্শক নন্দিনী মাহিয়া মাহির জন্মদিন আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আজ দর্শক নন্দিনী মাহির জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটিতে ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু। অভিষেকেই বাজিমাত করে দিলেন মাহি। ইন্ডাস্ট্রি পেয়েছিলো সম্ভাবনাময় এক নায়িকার সন্ধান। সেই সম্ভাবনার আলো ছড়িয়ে যাচ্ছেন মাহি আজ আট বছর ধরেই৷
মৌসুমী-শাবনূর ও পপি-পূর্ণিমাদের যোগ্য উত্তরসূরী হয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা হিসেবে৷ ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। এবার ২৮ বছরে পা দিয়েছেন জনপ্রিয় এ তারকা।

Shamol Bangla Ads

মাহির পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন। মাহি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এর পর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।
২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। মাহি কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ একাধিক দর্শক নন্দিত সিনেমায়।
ম্যাজিক মামণি’খ্যাত মাহি তার ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে। এরপর তিনি কাজ করেছেন রিয়াজ, শাকিব খান, সাইমন সাদিক, শিপন মিত্র, কলকাতার সোহম, অংকুশ, ওমদের বিপরীতে।
মিষ্টি হাসির বিনয়ী স্বভাবের অভিনেত্রী মাহি ব্যক্তিজীবনে বিবাহিত৷ তিনি সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন তিনি। দুজনে মিলে সুখের দাম্পত্যজীবন পার করছেন তারা। বর্তমানে মাহি কাজ করছেন বেশ কিছু সিনেমায়৷ তারমধ্যে উল্লেখ্য শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’, সাইমন সাদিকের বিপরীতে ‘আনন্দ অশ্রু’, সিয়াম আহমেদের বিপরীতে ‘স্বপ্নবাজি’, রোশানের বিপরীতে ‘আশির্বাদ’ ইত্যাদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুলের জন্য সিনেমা থেকে বাদ পড়লেন বাপ্পী পরবর্তী সংবাদ সেরা সুন্দরী হিসেবে দীপিকা পেলেন ৫৯.৯ স্কোর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads