ads

সোমবার , ১৯ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিজভীর অনুপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে প্রিন্স

খবর টি পড়েছেন : ২৩৫
রিজভীর অনুপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে প্রিন্স
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের দায়িত্ব দেয়া হয়েছে। তাকে অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চির্ঠিতে ওই নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দফরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।’

Shamol Bangla Ads

সোমবার দলীয় কার্যালয়ে অফিস করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দুপুর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে এই বিষয় তাকে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমি নয়াপল্টনে অফিস করা শুরু করেছি। সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগের দলের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহ-দফতর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতুতে বসল ৩৩তম স্প্যান : দৃশ্যমান হল… পরবর্তী সংবাদ প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads