ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুক্রবার খুলছে সিনেমা হল, মুক্তি পাবে ‘সাহসী হিরো আলম’

খবর টি পড়েছেন : ২৭৩
শুক্রবার খুলছে সিনেমা হল, মুক্তি পাবে ‘সাহসী হিরো আলম’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে হল খোলার অনুমতি দিয়েছে সরকার। সেখানে আসন সংখ্যা কমিয়ে অর্ধেক করার নির্দেশ দেয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির অবনতি আর না হলে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকেই চালু হচ্ছে দেশে বন্ধ থাকা সব সিনেমা হল। সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছিলেন।

Shamol Bangla Ads

শোনা যাচ্ছে হল চালু হলে ১৬ অক্টোবর মুক্তি পাবে হিরো আলমের সিনেমা ‘সাহসী হিরো আলম’। প্রায় সাত মাস হল বন্ধ থাকার পর হিরো আলমের মতো বিতর্কিত ব্যক্তিত্বের সিনেমা দিয়ে হল চালু হলে সেটা ইন্ডাস্ট্রির জন্য আরেক সংকট বলে মনে করছেন অনেকে। তাদের মতে, সিনেমার সংকটে সাহস নিয়ে বড় বাজেটের সিনেমাগুলোকেই এগিয়ে আসতে হবে দর্শক হলে ফেরাতে। ওইক্ষেত্রে তারা দেশের জনপ্রিয় সিনেমাগুলোকেও পুনরায় মুক্তি দেয়ার পরামর্শ দেন।

জানা যায়, করোনার কারণে প্রায় ৭ মাস ধরে বন্ধ সব সিনেমা হল। সম্প্রতি দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। স্কুল-কলেজ ছাড়া সবই খুলে দেয়া হয়েছে। সিনেমা হল খোলা হোক এমন দাবি করছেন অনেকেই। ১৪ অক্টোবর বুধবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশের সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’
হল খুললেও সিনেমার সংকট কাটছে না সহসাই। খোঁজ নিয়ে জানা গেছে, এ মুহূর্তে সিনেমা মুক্তিতে আগ্রহ নেই প্রযোজক-পরিচালকদের। অনেকেই মনে করছে করোনার ভয় এখনো কাটেনি মানুষের মন থেকে। এমন সময় হল খুললেও দর্শক আসবে না। তাই বড় বাজেটের ছবিগুলো নিজেদের সরিয়ে রাখতে চাইছে ঝুঁকিপূর্ণ ওইসময়গুলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনয় ছাড়ার সংবাদটি গুজব : কাজল আগারওয়াল পরবর্তী সংবাদ এক মিউজিক ভিডিওতে ৭৩ আর্টিস্ট

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads