ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

খবর টি পড়েছেন : ২১৫
ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজ থেকে ওই জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ধর্ষণের মতো ঘটনাগুলো প্রতিহত করতে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সত্যিকারের জনসচেতনতা তৈরি করাও দরকার।’ ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীন ক্যাডার সার্ভিস অফিসারদের জন্য ৭০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওইসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর ইউএনবির

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) আইন ২০০০ সংশোধন করেছে এবং ধর্ষণের ঘটনা রোধে ইতোমধ্যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
অংশগ্রহণকারীরা সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে এবং ৭ বিভাগীয় কমিশনাররা তাদের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাগত বক্তব্য রাখেন এবং বিপিএটিসি’র রেক্টর মো. রাকিব হোসেন ৬ মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া ফাউন্ডেশনের কোর্সের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে উপস্তাপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্ষণের নতুন আইনের প্রথম রায়ে টাঙ্গাইলে ৫ ধর্ষকের… পরবর্তী সংবাদ চিকিৎসা নিতে দুবাই গেলেন রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads