ads

সোমবার , ১২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

খবর টি পড়েছেন : ১৯১
সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিকুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ১২ অক্টোবর সোমবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম অসুস্থ বোধ করায় রোববার সকালে কোভিড টেস্টের জন্য নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়। তারা দু’জনেই করোনা পজেটিভ হয়েছেন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবার রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো ডিএনসিসির মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। গত ১৩ মে ঢাকা তিনি ডিএনসিসির মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের খসড়ার নীতিগত অনুমোদন, অধ্যাদেশ মঙ্গলবার পরবর্তী সংবাদ ‘ধর্ষণ বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads