ফেনীর ফতেহপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

খবর টি পড়েছেন : ৪৭৮
ফেনীর ফতেহপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফেনী : ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্রগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ১১ অক্টোবর রবিবার ভোর সোয়া ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগই জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া, কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, রবিবার ভোরে প্রচণ্ড শব্দে হঠাৎ ঘুম ভাঙে। এরপর বাসটি উল্টে থাকতে দেখা গেছে। এই ঘটনায় বাসের ড্রাইভারের কোন গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠিয়েছি।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফরম পূরণের অর্থ ফেরত পাচ্ছে না শিক্ষার্থীরা পরবর্তী সংবাদ বসল ৩২তম স্প্যান, পদ্মা সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads